শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

‘ফেভারিট’ কবি -লেখকদের অটোগ্রাফ -ফটোগ্রাফ নিতে ব্যস্ত পাঠকরা , বিরক্ত বিক্রেতারা!

জালাল আহমদ ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৩ Time View

জালাল আহমদ ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ‘ফেভারিট’ কবি, লেখক, সাহিত্যিক এবং চলচ্চিত্রকারদের অটোগ্রাফ এবং ফটোগ্রাফ নিতে ব্যস্ত পাঠক এবং দর্শকরা। তবে বই না কিনে ছবি এবং সেলফি তোলার কারণে বিরক্ত প্রকাশ করেছেন বিক্রেতারা!

আজ ৫ ফেব্রুয়ারি সোমবার বিকেলে অমর একুশে বইমেলা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে, বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন বইয়ের স্টলে।

চীনা প্রবাসী বাংলাদেশী সাহিত্যিক 

ফারজানা ইসলাম অর্পি এবারের বইমেলায় হঠাৎ দেখা পেলেন বাংলাদেশী তার ‘ফেভারিট’ কবি মাহমুদ হাসান নিজামীকে। তাৎক্ষণিক একটি বই কিনে তার কাছ থেকে ‘অটোগ্রাফ: নিতে দেখা যায় এই প্রবাসী বাংলাদেশী সাহিত্যিককে।

বই কিনে অটোগ্রাফ এবং ফটোগ্রাফ নিতে আপত্তি নেই বিক্রেতাদের। তবে বই না কিনে ছবি এবং সেলফি তোলার কারণে বিরক্ত প্রকাশ করেছেন বিক্রেতারা।

গতিধারা প্রকাশনীর বিক্রয় কর্মী কাওছার আহমেদ জানান, “অনেকেই বইমেলায় এসে আমাদের বিভিন্ন লেখকের সাথে সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন  এবং সেলফি তুলেছেন ।কিন্তু বই কিনছেন না । মনে হয় তারা যেন ছবি এবং সেলফি তোলার জন্য বইমেলা এসেছেন!

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit