শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে দিনাজপুরে পেট্রোল পাম্প গুলো তে দীর্ঘ লাইন সরবরাহ কম থাকার অভিযোগ  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস এক দিনে দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন ভবনে ক্ষয়ক্ষতি ও আগুন একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের সাফ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ

কোহলি-ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন উইলিয়ামসন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : এই মুহূর্তে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন কেন উইলিয়ামসন। কেন তিনি আইসিসি টেস্ট ব্যাটারদের তালিকায় সবার উপরে রয়েছেন তার প্রমাণ দিলেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন। এই নিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩০তম শতরান করলেন কিউই অধিনায়ক। এই টেস্ট সেঞ্চুরির সুবাদে কিউয়ি তারকা উইলিয়ামসন টপকে গিয়েছেন অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যান এবং বিরাট কোহলিকে।

৩৩ বছর বয়সী কেন উইলিয়ামসন টেস্ট ক্যারিয়ারের ৩০তম শতরানে পৌঁছাতে নেন ২৪১টি বল। ব্র্যাডম্যান এবং বিরাটের রয়েছে ২৯টি করে শতরান। দেশের মাটিতে এই নিয়ে ১৭টি সেঞ্চুরি করলেন কেন উইলিয়ামসন। ক্যারিয়ারের ৯৭তম টেস্ট ম্যাচ খেলতে নেমে ৩০তম শতরান করলেন কিউয়ি সুপারস্টার উইলিয়ামসব। এর আগে ৯৬টি টেস্টে উইলিয়ামসন করেছিলেন ৮২৬৩ রান।

বিশ্ব ক্রিকেটের ফ্যাব ফোর বলে পরিচিত বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং জো রুট। টেস্টে এই ফ্যাব ফোরের মধ্যে সেঞ্চুরির দিক থেকে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ। তিনি টেস্টে ৩২টি সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট এবং কেন উইলিয়ামসনের টেস্ট শতরান রয়েছে ৩০টি করে। আর বিরাটের নামে রয়েছে ২৯টি টেস্ট শতরান।

কিউএনবি/অনিমা /০৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit