মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ইজতেমা নিয়ে উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ রাখতে আবেদন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ না হওয়া পর্যন্ত ঢাকা ও টঙ্গীর আশপাশের এলাকায় যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ রাখার আবেদন জানিয়েছে সাধারণ মুসল্লি পরিষদ। এ বিষয়ে রোববার র‌্যাব মহাপরিচালক, ডিএমপি ও জিএমপি কমিশনার ও রাজধানীর কয়েকটি থানায় চিঠি দিয়েছে সংগঠনটি। 

সাধারণ মুসল্লি পরিষদের সদস্য সচিব মীযানুর রহমান প্রেরিত ওই আবেদনে বলা হয়- আমরা ইতোমধ্যে একাধিক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, জোবায়েরপন্থিরা ইজতেমার মোনাজাতের পর তুরাগ, উত্তরা, বিমানবন্দর ও খিলক্ষেত থানাধীন এলাকার মসজিদগুলোতে অবস্থান নিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা বানচাল করার সর্বোচ্চ অপচেষ্টা চালানোর ষড়যন্ত্র করছে।

এহেন অবস্থায় দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী মুসল্লিদের সঙ্গে বিক্ষুব্ধ তাওহিদী জনতা যদি পালটা প্রতিরোধ ঘোষণা করে তাহলে শান্তিশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এতে আরও বলা হয়, এ পরিস্থিতিতে বিভিন্ন মসজিদ ও গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থানগুলো ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত কোনো ছদ্মবেশী ধর্মীয় প্রোগ্রামের অনুমতি না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। 

এর আগে গত ৩১ জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্বে তাবলিগের বিশ্ব আমির দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে সাধারণ মুসল্লি পরিষদ।  এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit