শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

দুবেলা ব্রাশ করেও মুখে দুর্গন্ধ? কিসের ইঙ্গিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : মুখের দুর্গন্ধ অনেক সময়েই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। দাঁত, দাঁতের গোড়া, মাড়ি, জিভ, মুখের ভেতর কোনো রকম সংক্রমণ হলে মুখে দুর্গন্ধ হতে পারে। খাওয়ার পর ঠিকমতো মুখ না ধুলে, পর্যাপ্ত পানি পান না করলেও মুখে গন্ধ হতে পারে।

পেঁয়াজ, রসুন, কমলালেবুর রস এবং কিছু মশলার কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। এ ছাড়া যেকোনো খাবার দাঁতের ফাঁকে আটকে থাকলে মুখে দুর্গন্ধ হয়। দীর্ঘ সময় না খেয়ে থাকলেও মুখে দুর্গন্ধ হতে পারে। যারা মদপান কিংবা ধূমপান করেন, তাদের মুখেও দুর্গন্ধ হয়। মুখ খোলা রেখে যারা ঘুমান, তাদের মুখ শুষ্ক হয়ে থাকে। আবার কিছু ওষুধ সেবনের পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবেও মুখ শুষ্ক হয়ে যায়, ফলে দুর্গন্ধ হয়।

অনেক সময়ই শরীরে ভিটামিনের অভাব হলেও মুখে দুর্গন্ধ হয়। বিশেষ খরে ভিটামিন ‘সি’ ও ভিটামিন ‘ডি’-এর ঘাটতি হলে মুখে বিভিন্ন ধরনের ক্ষত দেখা যায়। এই ক্ষত থেকে মুখে সংক্রমণ ঘটতে পারে। মুখে জীবাণু সংক্রমণ দেখা দিলে দুর্গন্ধ তৈরি হওয়াও অস্বাভাবিক নয়।

অনেক ক্ষেত্রে আবার কিছু রোগ শরীরে বাসা বাঁধলেও মুখ থেকে দুর্গন্ধ বার হয়। জেনে নিন কোন কোন রোগ রয়েছে সেই তালিকায়।

১. শ্বাসতন্ত্রের সংক্রমণ

২. সাইনাসে দীর্ঘমেয়াদি সংক্রমণ

৩. বদহজম ও পেটের সমস্যা

৪. ডায়াবেটিস

৫. লিভার বা কিডনির কিছু রোগ

কিউএনবি/অনিমা /০৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit