বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

যে কারণে ইয়েমেনে থামছে না মার্কিন হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অন্তত ১৩ স্থানে ৩৬টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শনিবার রাতে এ হামলা চালানো হয়। এর আগেও ইয়েমেনের এই গোষ্ঠীটির ওপর বেশ কয়েকবার হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট।

কিন্তু ইয়েমেনে তাদের এ হামলা চালানোর কারণ কী? মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, লোহিত সাগরে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী বিভিন্ন জাহাজে যে হামলা করছে তা প্রতিহত ও তাদের সক্ষমতা কমাতেই এই পদক্ষেপ।

কোয়ালিশন বাহিনী হুথিদের অস্ত্র স্টোরেজ সুবিধা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডারের সঙ্গে যুক্ত লক্ষ্যবস্তুতে হামলা করেছে, যা হুথিদের জন্য স্পষ্ট বার্তা বলেও জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

মার্কিন জোটের বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের হুথি গোষ্ঠী যদি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না করে তাহলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে, হামলার মাধ্যমে এই বার্তাই দেওয়া হয়েছে।

তবে অস্টিন বা যৌথ বাহিনীর বিবৃতিতে কোন কোন জায়গায় হামলা চালানো হয়েছে, তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। হুথিদের আল-মাসিরাহ টিভি জানিয়েছে, সানা ও অন্যান্য স্থান ছিল হামলার লক্ষ্যস্থল।

যদিও হুথি বিদ্রোহীরা বারবারই লোহিত সাগরে হামলা অব্যাহত রাখার কথা বলছে। তাদের দাবি, গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা কার্যকর না করা পর্যন্ত হামলা চলবে।

হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের বর্বর নির্যাতনের প্রতিবাদস্বরূপ ইসরাইলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা করা হচ্ছে। গোষ্ঠীটির আরও দাবি, মার্কিন ইন্ধনেই ইসরাইল গাজায় হামলা করছে।

কিউএনবি/অনিমা /০৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit