বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

সাউথ ক্যারোলাইনায় বাছাইপর্বে জয়ী বাইডেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এতে ডেমোক্রেটিক দল থেকে কোন ব্যক্তি প্রার্থী হবেন, তার প্রাথমিক বাছাইপর্বে জিতেছেন জো বাইডেন। তিনি পেয়েছেন ৯৬ শতাংশের বেশি ডেমোক্রেটদের ভোট। 

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী লেখক ম্যারিয়ান উইলিয়ামসন ২ শতাংশ এবং মিনেসোটার কংগ্রেস সদস্য ডিন ফিলিপস জিতেছেন ১ দশমিক ৬ শতাংশ ভোট। এটি ডেমোক্রেটদের প্রথম প্রাথমিক বাছাইপর্ব।

নির্বাচনকে সামনে রেখে দলের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিক বাছাইপর্ব শুরু হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহখানেকের মধ্যে এ অঙ্গরাজ্য থেকে রিপাবলিকানদের পক্ষ থেকে প্রাথমিক বাছাইয়ে ডোনাল্ড ট্রাম্প জয়ী হতে পারেন। 

ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার সময় সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে বড় জয়ের খবর পান বাইডেন। এরপর এক বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ সালে সাউথ ক্যারোলাইনার জনগণ আবারও তাদের রায় দিয়েছেন। আপনারা আবারও যে আমাদের প্রেসিডেন্ট হওয়ার পথ তৈরি করে দেবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এতে ডোনাল্ড ট্রাম্প আবারও পরাজিত হবেন।

৮১ বছর বয়সি বাইডেন তার বয়সের কারণে কিছু ভোটারের কাছে অপছন্দের প্রার্থী। তার জনপ্রিয়তা নিয়ে এমন উদ্বেগের মধ্যে এই ভোটের দিকে নিবিড় নজর রাখা হয়েছে। বিশেষ করে কৃষ্ণাঙ্গ ভোটারদের ভোট তিনি কতটা টানতে পারছেন সেদিকে। এই কৃষ্ণাঙ্গ ভোটের জেরেই ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউজে ঢুকেছিলেন জো বাইডেন।

কিউএনবি/অনিমা /০৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit