সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

ভুট্টা ক্ষেতে ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতির ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর সমালোচনার ঝড় উঠলে অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়।রবিবার (৪ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাউরা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাহুল ও সাধারন সম্পাদক মারুফুল হক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাউরা ইউনিয়নের ছাত্রলীগের সহ সভাপতি ফুয়াদ পাটোয়ারীকে বহিষ্কার করেন।

ইয়াবা সেবনের ভাইরাল হওয়া ৩৪ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিতে দেখা যায়, একটি ভুট্টা ক্ষেতের মাঝখানে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ফুয়াদ পাটোয়ারীসহ কয়েকজন মিলে ইয়াবা সেবন করছেন। তবে ভিডিওটি কয়েকদিন আগের বলে ধারনা করা হচ্ছে। ভাইরাল ভিডিও প্রসঙ্গে ফুয়াদ পাটোয়ারী বলেন, ভিডিওতে মাদক সেবনকৃত ছবিতে আমি নই। আর তাকে বহিষ্কার করার বিষয়টি অবগত নন বলে তিনি জানান।

বাউরা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাহুল বলেন, ফুয়াদ পাটোয়ারীর একটি মাদক সেবনের  ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর জুরুরি  সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন শুভের মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও তিনি ফোনটি রিসিভ করেননি।

কিউএনবি/অনিমা /০৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit