মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

মেসিকে ছাড়াই জয়ের মুখ দেখল মায়ামি

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : প্রাক মৌসুম প্রস্তুতি ড্র দিয়ে শুরু করার পর হেরেই চলছিল ইন্টার মায়ামি। এর ওপর সবশেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসরের কাছে হজম করে ৬ গোল। সেই ধাক্কা কাটিয়ে হংকংয়ে গিয়ে জয়ের মুখ দেখল যুক্তরাষ্ট্রের ক্লাবটি। হংকং একাদশকে ৪-১ গোলে হারায় তারা।  

আগের ম্যাচের অল্প সময়ের জন্য খেললেও আজ মাঠেই নামেননি লিওনেল মেসি। তবে তাতে জয় পেতে খুব একটা কষ্ট হয়নি মায়ামির। হংকং স্টেডিয়ামে ম্যাচের ৪০তম মিনিটে রবার্ট টেলরের অসাধারণ গোলে এগিয়ে যায় তারা। ডানপ্রান্ত থেকে কোনাকুনি শটে বল জালে জড়ান টেলর। তিন মিনিটের ভেতরই অবশ্য সেই গোল শোধ দেয় হেনরি আনিয়ের।  

সমতায় থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে দাপট দেখায় মায়ামি। ৫০তম মিনিটে লসন সাদারল্যান্ডের গোলে এগিয়ে যায় তারা। ছয় মিনিট পর ব্যবধান বাড়ান লিওনার্দো কাম্পানা। ৮৫তম মিনিটে চতুর্থ গোলটি করেন রায়ান সেইলর।

বেশ উন্মাদনা নিয়ে মাঠে এলেও মেসির খেলা দেখতে না পেয়ে হতাশায় মাঠ ছাড়তে হয়েছে দর্শকদের। যদিও হ্যামস্ট্রিং ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি মেসি।

মৌসুম শুরুর আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মায়ামি। আগামী ৭ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ জাপানিজ ক্লাব ভিসেল কোবে। এরপর ১৬ ফেব্রুয়ারি ঘরের মাঠে মেসির শৈশবের ক্লাব নিউওয়েল’স ওল্ড বয়েজের মুখোমুখি হবে তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit