মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে ভারতীয় দূতাবাস কর্মী গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে মস্কোর ভারতীয় দূতাবাসের এক কর্মীকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস)। তাকে মিরাটে গ্রেফতার করা হয় বলে জানা । গ্রেফতারকৃত সতেন্দ্র সিওয়াল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাল্টি-টাস্কিং স্টাফ (এমটিএস) হিসাবে কাজ করছিলেন বলে জানিয়েছে এনডিটিভি।

এর আগে এটিএস গোয়েন্দা তথ্য পেয়েছিল যে, আইএসআই হ্যান্ডলাররা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত সংবেদনশীল তথ্যের বিনিময়ে আর্থিক প্রণোদনা দেওয়ার জন্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীদের প্রলুব্ধ করছে। এ ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে তথ্য আদান-প্রদান করা হচ্ছে, যা ভারতের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

হাপুরের শাহমহিউদ্দিনপুর গ্রামের বাসিন্দা সতেন্দ্র সিওয়ালকে ওই গুপ্তচরবৃত্তির নেটওয়ার্কের মূল খেলোয়াড় হিসেবে চিহ্নিত করেছে এটিআই। তিনি মস্কোতে ভারতীয় দূতাবাস থেকে নিজের অবস্থানকে কাজে লাগিয়ে গোপন নথিপত্র বের করছেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি অর্থের লোভে উদ্বুদ্ধ হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রনালয় এবং ভারতীয় সামরিক স্থাপনাগুলোর কৌশলগত কার্যকলাপ সম্পর্কিত তথ্য আইএসআইকে দিয়েছিল বলে অভিযোগ করেছে এটিআই।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘এটিএস বিভিন্ন গোপনীয় সূত্র থেকে গোয়েন্দা তথ্য পেয়েছিল যে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হ্যান্ডলাররা কিছু ব্যক্তির মাধ্যমে ভারতের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত কৌশলগত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়েরর কর্মচারীদের অর্থ দিয়ে প্রলুব্ধ করছে। এটি ভারতের অভ্যন্তরীণ এবং বাহ্যিক নিরাপত্তার জন্য একটি বিশাল হুমকি হতে পারে।’

ইন্ডিয়া টাইমস জানিয়েছে, ব্যাপক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারির পরে সতেন্দ্র সিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য মিরাটের এটিএস ফিল্ড ইউনিটে তলব করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন এবং অবশেষে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার কথা স্বীকার করেন। সতেন্দ্র সিওয়াল ২০২১ সাল থেকে মস্কোতে ভারতীয় দূতাবাসে ভারতভিত্তিক নিরাপত্তা সহকারী (আইবিএসএ) হিসাবে কাজ করছেন।

এদিকে, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ধারায় সিওয়ালের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সতেন্দ্র সিওয়ালের গ্রেপ্তারের বিষয়ে অবগত আছেন এবং মামলার তদন্তকারী কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit