মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আফকন ও এশিয়ান কাপের সেমিফাইনালে যারা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ব্যস্ততার মাঝেই চলছে দুটি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। দুটো আসরেরই ঠিক হয়ে গেছে সেমিফাইনাল লাইনআপ। এশিয়ান কাপের সেমিফাইনালে উঠেছে জর্ডান, দক্ষিণ কোরিয়া, ইরান ও বর্তমান চ্যাম্পিয়ন কাতার। অন্যদিকে আফকনের শেষ চার নিশ্চিত করেছে নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট ও কঙ্গো প্রজাতন্ত্র।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে অ্যাঙ্গোলাকে ১-০ গোলে হারিয়ে সেমিতে উঠে নাইজেরিয়া। যেখানে তাদের প্রতিপক্ষ ২৪ বছর পর শেষ চারে পা রাখা দক্ষিণ আফ্রিকা। টাইব্রেকার রোমাঞ্চে গতকাল কেপ ভের্দেকে ২-১ ব্যবধানে হারায় তারা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ড্র ছিল গোলশূন্য ব্যবধানে। এরপর টাইব্রেকারে চারটি সেভ দিয়ে নায়ক বনে যান রোনওয়েন উইলিয়ামস।

দক্ষিণ আফ্রিকার মতোই রোমাঞ্চকর পথ পেরিয়ে ৯ বছর পর সেমিতে খেলবে আইভরি কোস্ট। ৯ জন নিয়ে গতকাল কোয়ার্টারে মালিকে ২-১ গোলে হারিয়েছে তারা। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে সমতা ফেরানোর গোলের পর জয়সূচক গোলটি পায় অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে। সেমিতে তাদের প্রতিপক্ষ কঙ্গো শেষ আটের বাধা পেরিয়েছে গিনিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে।

এশিয়ান কাপে গতকাল শেষ মুহূর্তের গোলে ফেভারিট জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিতে পা রাখে ইরান। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন কাতার। সেমিফাইনালে উঠতে কাতারকে বেশ কাঠখড় পোহাতে হয়েছে। ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে উজবেকিস্তানকে ৩-২ ব্যবধানে হারায় তারা।

আসরের আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও জর্ডান। কোয়ার্টার ফাইনালে পিছিয়ে থেকেও অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারায় দক্ষিণ কোরিয়া। অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন তারকা ফরোয়ার্ড সন হিউং মিন। আরেক কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানকে ১-০ গোলে হারায় জর্ডান।

প্রথম সেমিফাইনালে জর্ডান-দক্ষিণ কোরিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি। পরের দিন মুখোমুখি হবে ইরান-কাতার। আফকনে অবশ্য একইদিনেই (৭ ফেব্রুয়ারি) মাঠে গড়াবে দুটো সেমিফাইনাল।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit