বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

চকরিয়া হারবাং বনবিটের সামাজিক বনায়নের গাছ কেটে লুটের মহোৎসব

এম রায়হান চৌধুরী চকরিয়া, কক্সবাজার প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ Time View
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন চকরিয়া উপজেলার হারবাং বনবিটের সামাজিক বনায়নের গাছ কেটে লুটের মহোৎসব চলছে। স্থানীয় একটি দাপটশালী চক্র দিনে বাগানের গাছ কেটে রাতে পাচার কাজ চালিয়ে যাচ্ছে। গত একমাস ধরে বনায়নের গাছ কেটে লুটের কারবার অব্যাহত থাকায় হারবাং বনবিটের ২০১৩-১৪ সালের সামাজিক বনায়নের বাগান ইতোমধ্যে বিরানভূমিতে পরিণত হতে চলছে।

এ অবস্থায় বুধবার রাতে বাগানের উপকারভোগী লোকজন পাহারা বসিয়ে গাড়িতে করে পাচারকালে বেশ কিছু কাটা গাছ উদ্ধার করেছে। পরে এসব কাটা গাছ স্থানীয় হারবাং বনবিটে হস্তান্তর করেছেন। স্থানীয় সামাজিক বনায়নের অংশিদার – উপকারভোগী লোকজন জানান, গত একমাস ধরে প্রয়াত এক মুক্তিযোদ্ধার সন্তানের নেতৃত্বে স্থানীয় মোহাম্মদ শফি, আবদুল মালেক ও আবদুস শুক্কুর এর নেতৃত্বে একটি গাছ চোর চক্র হারবাং বনবিটের ২০১৩-১৪ সালের সামাজিক বনায়নের বাগানে হানা দিয়ে বনায়নের গাছ কেটে লুটের মহোৎসব শুরু করে।

জড়িতরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় বাগানের অংশিদার গরীব উপকারভোগীরা তাদেরকে বাঁধা দিতে সাহস করেনি। পক্ষান্তরে বিষয়টি স্থানীয় বনকর্মীদের জানালেও সামাজিক বনায়নের গাছ কাটায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি।

এই অবস্থায় সর্বশেষ ৩১ জানুয়ারি বুধবার রাতে অনেকটা নিরুপায় হয়ে বাগানের উপকারভোগী লোকজন জড়ো হয়ে গাড়িতে করে পাচারকালে বেশ কিছু কাটা গাছ উদ্ধার করে। বাগানের উপকারভোগী লোকজন হারবাং বনবিটের বিট কর্মকর্তা আবু জাকারিয়াকে জানালে ওই রাতে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপকারভোগীদের সঙ্গে কথা বলে গাছ কাটার বিষয়টি নিশ্চিত হয়ে গাছগুলো উদ্ধার করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit