শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

জাপানে কাজ করতে চান? চালু হচ্ছে নতুন ভিসা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের অভিবাসন পরিষেবা সংস্থার বরাত দিয়ে শুক্রবার (২ ফেব্রুয়ারি) নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, ভ্রমণের পাশাপাশি উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের ছয় মাস পর্যন্ত ‘টেলিওয়ার্কিং’ ভিত্তিতে জাপানে কাজ করার অনুমতি মিলবে। 

প্রতিবেদনে বলা হয়, আগামী মাসের মধ্যে এই কার্যক্রম চালু করার আশা করা হচ্ছে। জাপান ‘ডিজিটাল নোম্যাডদের’ স্বাগত জানাতে প্রস্তুত, যারা যেকোনো জায়গা থেকে কাজ করতে পারবেন। রিপোর্ট অনুসারে, ‘ডিজিটাল নোম্যাড’ ভিসার যোগ্য হতে আবেদনকারীদের বার্ষিক আয় অবশ্যই এক কোটি ইয়েন বা ৬৮ হাজার মার্কিন ডলারের সমতুল্য হতে হবে। 
 

এছাড়াও আবেদনকারীদের অবশ্যই সেই ৫০টি দেশ এবং অঞ্চলের একটির নাগরিক হতে হবে, যাদের সঙ্গে জাপানের ভিসা মওকুফ চুক্তি রয়েছে এবং তাদের ব্যক্তিগত স্বাস্থ্য বীমা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই ভিসাধারীরা তাদের পরিবারের সদস্যদেরও জাপানে নিয়ে আসার অনুমতি পাবে। তবে এক্ষেত্রে তাদের ব্যক্তিগত স্বাস্থ্য বীমার আওতায় থাকতে হবে।

এদিকে জাপানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে কর্মরত বিদেশি নাগরিকের সংখ্যা প্রথমবারের মতো ২০ লাখ অতিক্রম করেছে। নিক্কেই এশিয়ার প্রতিবেদন মতে, জাপানে বিদেশি শ্রমিকদের মধ্যে ২৫ শতাংশের বেশি ভিয়েতনামের নাগরিক। এরপরই রয়েছে চীন ও ফিলিপিন্স।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit