মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হবে, হতাশার কিছু নেই : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হবে, হতাশ হবার কিছু নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ‘এখন সেই অপসংস্কৃতি আর নেই যে কোনো হত্যাকাণ্ড বিচার ছাড়া আমাদের মন থেকে হারিয়ে যাবে। সাগর-রুনি হত্যা কাণ্ডের বিচার হবে। এতে সরকারে যে যে পদক্ষেপ নেওয়া দরকার হবে, তা সব করব আমরা।’

রবিবার সহকারী জজ ও সমপর্যায়ের বিচারবিভাগীয় কর্মকর্তাদের বুনিয়াদি ও প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় ড. ইউনূস প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘অহেতুক ড. ইউনূসকে গ্রেফতার করা বা জেলে নেওয়ার পরিকল্পনা সরকারের নেই। তার মামলার বিজ্ঞ বিচারকগণ রায় দিবেন। সেই রায় কার্যকর করার দায়িত্ব সরকারের। সরকার তা অবশ্যই করবে।’

আনিসুল হক আরও বলেন, ‘বিচার বিভাগে আমরা আমূল পরিবর্তন আনতে পেরেছি। আজকের বিচার বিভাগ আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। এই বিভাগ সুউচ্চে থাকে, সবার উপরে থাকে। আগে চেম্বার শেয়ার করতে হতো, এজলাশও শেয়ার করতে হতো। এখন অনেক দূর এগিয়ে গেছে বিচার বিভাগ।’

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit