স্পোর্টস ডেস্ক : বে ওভালে প্রথম টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে ২ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। টিশেপো মোরেকির এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছাড়েন ওপেনার ডেভন কনওয়ে। ২ বলে ১ রান করেন কিউই তারকা। দলীয় ৩৯ রানের মাথায় ফিরে যান আরেক ওপেনার টম লাথাম। ৪৮ বল খেলে ২০ রান করেন তিনি। তাকে শিকারে পরিণত করেন ডেন পিটারসেন।
কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩৩