মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

মারা গেছেন নামিবিয়ার প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মারা গেছেন নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে গেইঙ্গোব।

রবিবার সকালে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

নামিবিয়ার প্রেসিডেন্সি অফিস সামাজিক যোগযোগমাধ্যমে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। 

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নামিবিয়ার প্রেসিডেন্সি অফিস গেইঙ্গোবের মৃত্যুর কারণ পোস্টে জানায়নি। তবে জানুয়ারি মাসে গেইঙ্গোবের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ পায়। তখন থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে দুই দিনের চিকিৎসা শেষে গত বুধবার দেশে ফিরেন গেইঙ্গোব।

গেইঙ্গোব ২০১৫ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ চলছিল। তিনি দেশটির প্রথম প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। নামিবিয়া দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা লাভের পর, সাবেক প্রেসিডেন্ট স্যাম নুজোমার অধীনে ১৯৯০ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত ছিলেন।

গেইঙ্গোব ১৯৪১ সালে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৯০ সালে নামিবিয়া শ্বেতাঙ্গ সংখ্যালঘু-শাসিত দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা অর্জনের আগে থেকেই গেইঙ্গোব একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। সূত্র: আল জাজিরা, রয়টার্স, সিএনএন, বিবিসি

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit