বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

হামলার জবাব হামলা দিয়েই দেওয়া হবে, হুথি গোষ্ঠীর হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনা পরিস্থিতির জেরে ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠীর ৩৬টি লক্ষ্যবস্তুতে শনিবার রাতে হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। 

তবে এসব হামলার জবাব হামলা দিয়েই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।

হুথির রাজনৈতিক পরিষদের অন্যতম শীর্ষ নেতা মোহাম্মদ আল বুখাইতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি বলেন, ফিলিস্তিনের গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হুথি গোষ্ঠীর এই সামরিক অভিযান অব্যাহত থাকবে। ইয়েমেনে সর্বশেষ মার্কিন ও ব্রিটিশ হামলার জবাব দেওয়া হবে।”

এ সময় তিনি বলেন, “উত্তেজনার (হামলার) জবাব উত্তেজনা (হামলা) দিয়ে দেওয়া হবে।”

তিনি বলেন, “ইয়েমেনের বেশ কয়েকটি প্রদেশে মার্কিন-ব্রিটিশ জোটের বোমা হামলা আমাদের অবস্থানের পরিবর্তন করবে না। আমরা নিশ্চিত করছি যে, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এবং এর বাসিন্দাদের উপর চাপিয়ে দেওয়া অবরোধ তুলে নেওয়া না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। এজন্য আমাদের যত ত্যাগের প্রয়োজন আমরা করব।”

তিনি আরও বলেন, “আমাদের যুদ্ধ নৈতিক। আমরা যদি গাজায় নিপীড়িতদের সমর্থন করার জন্য হস্তক্ষেপ না করতাম, তাহলে মানুষের মধ্যে মানবতা থাকত না। ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান-ব্রিটিশ আগ্রাসন বিনা জবাবে পার পাবে না। আমরা উত্তেজনার জবাব উত্তেজনা দিয়েই দিব।” সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit