মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে অভিযান চালাতে হুথিদের মহড়া: টাইমস অব ইসরায়েল

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামলার জন্য মহড়া চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি যোদ্ধারা।

ইসরায়েলি দৈনিক ‘টাইমস অব ইসরায়েল’ এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হুথি যোদ্ধারা এমন একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে যে, তারা ইসরয়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অভিযানের মহড়া চালাচ্ছে এবং ইসরায়েলি সেনাদেরকে জিম্মি করছে।

পত্রিকাটি দাবি করেছে, ব্যারেন পার্বত্যাঞ্চলে হুথিরা গোলাবর্ষণ করছে এবং তারা বহু সংখ্যক ড্রোন থেকে ইসরায়েল এবং আমেরিকার পতাকার উপর বোমা ফেলছে। মহড়ায় অংশ নেওয়া কমান্ডোদের কেউ কেউ ফিলিস্তিনি পতাকা বহন করছে এবং কিছুক্ষণ পর তারা ইসরায়েলের নজরদারি ক্যামেরা এবং পতাকা ধ্বংস করছে। পাশাপাশি ইসরায়েলি সেনাদের তাবু তছনছ করছে এবং অবশেষে একটি সামরিক ঘাঁটি উড়িয়ে দিচ্ছে। এই মহড়ায় তিন ব্যক্তিকে ইসরায়েলি সামরিক বাহিনীর ইউনিফর্মে দেখা গেছে যাদেরকে বন্দুকের মুখে আটক করা হয়।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদের যোদ্ধারা সামরিক অভিযান চালানোর পর থেকে দখলদার ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে। এর প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগর এবং লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালাচ্ছে।

এছাড়া, বিশ্বের যেকোনও দেশের জাহাজকে ইসরায়েলি বন্দরের দিকে যাওয়ার ক্ষেত্রে লোহিত সাগরের পথ নিষিদ্ধ করেছে হুথিরা। এ নিয়ে আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে ইয়েমেনের সামরিক বাহিনীর সংঘর্ষ চলছে। এরমধ্যে হুথি যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়ে যদি সত্যিই মহড়া পরিচালনা করে থাকে তাহলে ধারণা করা যায় যে, হুথি যোদ্ধারা গাজা-ইসরায়েল যুদ্ধে আরও বেশি ঘনিষ্ঠভাবে জড়িয়ে যাচ্ছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit