বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক তোফাজ্জল হোসেন আর নেই

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. তোফাজ্জল হোসেন খান আর নেই। রোববার সকাল সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরার নিজ বাসায় ইন্তেকাল করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিএনপির কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি মিডিয়া সেল সদস্য ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের বাবা।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অধ্যাপক ডা. তোফাজ্জল হোসেন খানের বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। রোববার আসরের নামাজ শেষে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের পানির ট্যাংকি সংলগ্ন জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে অধ্যাপক ডা: তোফাজ্জল হোসেন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম অধ্যাপক ডা. তোফাজ্জল হোসেন খান কেবল একজন দক্ষ চিকিৎসকই ছিলেন না, বরং তিনি মানবসেবার বিভিন্ন কর্মকান্ডে নিজেকে যুক্ত রেখেছিলেন। মানবদরদী চিকিৎসক হিসেবে সর্বমহলে সমাদৃত ছিলেন। পেশাগত দায়িত্ব পালনকালে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি।

শোকবার্তায় অধ্যাপক তোফাজ্জল হোসেন খানের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও মহাসচিব কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতারা।

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit