বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

বিয়ের ৮ বছর পর স্ত্রীর ছবি দিয়ে আবেগঘন স্ট্যাটাস ইরফানের

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান ও সাফা বাইগ ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বর্তমানে তাদের সংসারে দুই পুত্র। তাদের দুই ছেলের নাম ইমরান ও সুলেমান। 

এদিন ৩ ফেব্রুয়ারি শনিবার বিয়ের আট বছর পূর্তি উপলক্ষ্যে তিনি তার স্ত্রীর একটি ছবি প্রকাশ্যে আনেন।

ইরফান এদিন যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে তাকে কালো পোশাক পরে স্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

অন্যদিকে সাফার পরনে আছে একটি হালকা গোলাপি রঙের চুড়িদার ও সাদা ওড়না।

এই ছবিটি পোস্ট করে এদিন ইরফান পাঠান লেখেন, একাধিক চরিত্র যা দক্ষতার সঙ্গে একজন মানুষই পালন করছেন। মুড ভালো করে দেওয়ার মানুষ, কমেডিয়ান, সমস্যা তৈরি করার লোক, সবসময়ের সঙ্গী, বন্ধু, আমার দুই সন্তানের মা। এই সুন্দর সফরে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়ে ধন্য। হ্যাপি উইথ আমার ভালোবাসা।

অনেকেই এই পোস্টে মতামত জানিয়েছেন। তারা সবাই ইরফান পাঠানের স্ত্রীর মুখ দেখতে পেরে উচ্ছ্বসিত। অনেকেই লেখেন, অবশেষে মুখ দেখালেন!’ আরেক ব্যক্তি লেখেন, দুর্দান্ত মানিয়েছে আপনাদের। অনেক শুভেচ্ছা। 

কেউ আবার লেখেন, সানিয়া মির্জা এবার বুঝবেন তিনি ঠিক কত বড় ভুল করেছিলেন। কেউ কেউ বোরখা ছাড়া স্ত্রীর ছবি পোস্ট করার জন্য কটাক্ষ করেছেন সাবেক ক্রিকেটারকে।

গত বছর বিশ্বকাপের ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার ম্যাচে তার দুই ছেলে খেলোয়াড়দের সঙ্গে নিয়ে মাঠে এসেছিল। জাতীয় সংগীতের সময় ওরা দুজন ভারতীয় ক্রিকেট টিমের সদস্যদের সঙ্গেই ছিল। তিনি নিজেও একজন অত্যন্ত দক্ষ ক্রিকেটার ছিলেন। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন।
 

 

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit