মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

উত্তরাঞ্চলে ফের জেঁকে বসেছে শীত

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : রংপুরসহ উত্তরাঞ্চলে আবারও জেঁকে বসেছে শীত। কুয়াশা ও উত্তরের ঠাণ্ডা বাতাসে বিপাকে পড়েছেন এ অঞ্চলের খেটে খাওয়া মানুষ। আগামী কয়েকদিনের মধ্যে এই অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার সকালে রংপুরে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ। এই জেলায় সকালে রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস বলছে, রংপুরসহ উত্তরাঞ্চলে কুয়াশার সঙ্গে ঠাণ্ডা বাতাস বইছে। ফলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের অনুভতি হচ্ছে। কয়েক দিন এই ঠাণ্ডা থাকতে পারে।

রংপুর বিভাগের ৮ জেলার রবিবার তাপমাত্রা রের্কড করা হয়েছে রংপুরে ১১ দশমিক ৫ ডিগ্রি, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি, ঠাকুরগাঁওয়ে ১০ দশমিক ৭ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ১০ ডিগ্রি, দিনাজপুরে ১০ ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ১১ দশমিক ৮ ডিগ্রি, গাইবান্ধায় ১১ দশমিক ৫ ডিগ্রি ও লালমনিরহাটে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit