মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

গাজায় ইসরায়েলি নৃসংশতার শিকার আরও শতাধিক ফিলিস্তিনি

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। সেখানে বিগত ২৪ ঘণ্টায় ইহুদিবাদী সেনাদের নৃশংসতার শিকার হয়েছে আরও শতাধিক ফিলিস্তিনি। আহত হয়েছে আরও দেড় শতাধিক মানুষ।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে- ইসরায়েলি দখলদার বাহিনী অবরুদ্ধ গাজায় পরিবারগুলোর বিরুদ্ধে ১২টি গণহত্যা চালিয়েছে। এতে বিগত ২৪ ঘণ্টায় অন্তত ১০৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬৫।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।”

এদিকে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী নির্বিচার আগ্রাসনে গাজায় ২৭ হাজার ২৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও ৬৬ হাজার ৪৫২ জন। ইসরায়েলি হামলায় ওই উপত্যকার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit