বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

চিলিতে ভয়াবহ দাবানলে ৪৬ প্রাণহানি, নিখোঁজ দুই শতাধিক

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

খবরে বলা হয়েছে, দাবানলে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। 

উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মার মেয়র বলেছেন, দাবানলে দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

দাবানলে সারা দেশে ৪৩ হাজার হেক্টরেরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির স্বারাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে দাবানল আরও তীব্র রূপ ধারণ করে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দাবানলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দাবানল ছড়িয়ে পড়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা হেলিকপ্টার ও ট্রাক ব্যবহার করে আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন।

 

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit