মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

ইরান সমর্থিত হুতিদের ৩৬ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার ইরান সমর্থিত ইয়েমেনে হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য।

সংবাদমাধ্যমগুলো বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য শনিবার ইয়েমেনের ১৩টি স্থানে হুতিদের ৩৬টি লক্ষ্যবস্তুতে যৌথ হামলা চালিয়েছে। 
মার্কিন সামরিক ঘাঁটিতে একটি মারাত্মক ড্রোন হামলার প্রতিক্রিয়ায় সিরিয়া ও ইরাকের ৮৫টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা চালানোর পরপরই এ হামলা হলো। 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইরান–সমর্থিত হুতিদের বেপরোয়া ও অস্থিতিশীল হামলার ক্ষমতা খর্ব ও ব্যাহত করাই এই হামলার উদ্দেশ্য।

অস্টিন আরও বলেছেন, হুতিদের ভূগর্ভস্থ অস্ত্র মজুতের স্থান, ক্ষেপণাস্ত্রব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও রাডার রয়েছে এমন ১৩টি স্থানকে লক্ষ্যবস্তু করেছে যৌথ বাহিনী।

হামলার পর হুতিদের মুখপাত্র নাসর আল দিন আমের বলেছেন, ‘হয় আমাদের, ফিলিস্তিন ও গাজায় শান্তি থাকবে, নয়তো আমাদের অঞ্চলে তোমাদের জন্য কোনো শান্তি ও নিরাপত্তা থাকবে না।’

এদিকে ইরাক বলছে, মার্কিন প্রতিশোধমূলক হামলা এই অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি বয়ে আনবে। 

২০১৪ সালের শেষের দিকে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজধানী সানা এবং কৌশলগত  লোহিত সাগরের বন্দর শহর হোদেইদাহসহ উত্তর ইয়েমেনের বেশিরভাগ অংশ হুতি গোষ্ঠী নিয়ন্ত্রণ করে।

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit