মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

আবারও স্বপ্নভঙ্গ, সুপার সিক্স থেকেই বিদায় যুবাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : পেসার রোহানাত দৌল্লা বর্ষন ও অফ-স্পিনার শেখ পারভেজ জীবনের দুর্দান্ত বোলিং নৈপুন্যের পরও ব্যাটারদের ব্যর্থতায় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠা হলো না বাংলাদেশের যুবাদের। সুপার সিক্সে গ্রুপ-১এ নিজেদের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তানের কাছে মাত্র ৫ রানে হেরেছে বাংলাদেশ।

বর্ষন-জীবনের ৮ উইকেট শিকারে ১৫৫ রানে অলআউট হয় পাকিস্তান। সেমিফাইনালে উঠতে ৩৮ দশমিক ১ ওভারে ১৫৬ রান স্পর্শ করতে হতো বাংলাদেশকে। কিন্তু ৩৫ দশমিক ৫ ওভারে ১৫০ রানে অলআউট হয় বাংলাদেশ।

সুপার সিক্সের গ্রুপ-১ থেকে ৪ ম্যাচে (গ্রুপ পর্বের দুই ম্যাচসহ) ৮ করে পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত ও পাকিস্তান। ৪ ম্যাচে (গ্রুপ পর্বের দুই ম্যাচসহ) ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থেকে সুপার সিক্স থেকে বিশ্বকাপ মিশন শেষ করলো ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

বেনোনিতে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করার সুযোগ পাওয়া পাকিস্তানের ব্যাটারদের বড় ইনিংস খেলার সুযোগই দেয়নি বর্ষন ও জীবন। তাদের দুর্দান্ত বোলিং নৈপুন্যে এক পর্যায়ে  ৮৯ রানেই ৬ উইকেট হারায় পাকিস্তান। সাত নম্বরে নামা আরাফাত মিনহাসের ৩৪ ও আলি আসফান্দের ১৯ রানের উপর ভর করে ৪১তম ওভারে গুটিয়ে যাবার আগে ১৫৫ রানের সম্মানজনক সংগ্রহ পায় পাকিস্তান। দলের পক্ষে মিনহাসই সর্বোচ্চ রান করেন।

বাংলাদেশের বর্ষন ৮ ওভারে ২৪ রানে এবং জীবন ১০ ওভারে ২৪ রানে ৪টি করে উইকেট নেন।

সেমিফাইনালে উঠতে হলে পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৫৬ রানের টার্গেট ৩৮ দশমিক ১ ওভারে টপকাতে হবে এমন সমীকরণ নিয়ে খেলতে নামে বাংলাদেশ। সেই লক্ষ্যে খেলতে নেমে ঝড়ো শুরু করেছিল বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিশান আলম। ১৬ বলে ২৬ রান তুলেন তারা।

১২ বলে ১৯ রান করা জিশানকে শিকার করে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন পাকিস্তানের পেসার উবায়েদ শাহ। এরপর নিয়মিত বিরতিতে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটারদের ফিরিয়ে দেন উবায়েদ ও আলি রাজা। এতে ২০তম ওভারে ৮৩ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

সপ্তম উইকেটে ৬১ বলে ৪০ রান তুলে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান মোহাম্মদ শিহাব জেমস ও অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। কিন্তু ৩০ থেকে ৩২ ওভারে টানা ৩ উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে বাংলাদেশ। এসময় দুই সেট ব্যাটার জেমস ২৬, রাব্বি ১৩ ও ইমন শূণ্যতে ফিরেন।

১২৭ রানে নবম উইকেট পতনে হারের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। শেষ উইকেটে লড়াই করার চেষ্টা করেন বর্ষন ও মারুফ মৃধা। জুটিতে ২৩ রান তুলে দলের রান দেড়শও স্পর্শ করে ফেলেন তারা। কিন্তু ৩৬তম ওভারের পঞ্চম বলে ব্যক্তিগত ৪ রানে মারুফ বোল্ড হলে ১৫০ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। ২১ রানে অপরাজিত থাকেন বর্ষন। 

ম্যাচ সেরা নির্বাচিত হন পাকিস্তানের উবায়েদ।।

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit