বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সংবাদের ব্যাখ্যা পুলিশের আসামি বহনকারী পিকআপভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০ বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বাংলাদেশের কার্বন বাণিজ্যে বিপুল সম্ভাবনা দেখছে সিঙ্গাপুর ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের প্রতিবাদ ইরানে ‘যে কোনো সময়’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ আসবেন কি না, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশিদের সংকট-সম্ভাবনা নিয়ে হাইকমিশনে জামায়াত নেতার বৈঠক মুজিবুল হকের জমি-গাড়ি জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

সন্ত্রাস মাদক দূর্নীতি রোধ করে মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চান হাবিব খান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৫ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের মনিরামপুরে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব খান বলেছেন, সমাজ থেকে সন্ত্রাস মাদক দূর্নীতি রোধ করে দলমত নির্বিশেষে সাধারন মানুষের ভাগ্যোন্নয়ে কাজ করতে চাই। এ ব্যাপারে সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করছি।

শনিবার সন্ধ্যায় মনিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় হাবিব খান এ প্রত্যাশা ব্যক্ত করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমি কখনও দলবাজি করিনা। আমি সব সময় ভালোকে ভাল বলি এবং খারাপকে মন্দ বলি। মনিরামপুরে ভবদহসহ সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

তিনি সবার কাছে দোয়া এবং সহযোগীতা প্রার্থনা করে বলেন, আমার হাত দিয়ে কখনও দলমত নির্বিশেষে কোন ভাল মানুষের ক্ষতি হয়নি। সে কারনে কোন খারাপ প্রকৃতির কোন মানুষকে আমি আশ্রয় প্রশ্রয় দিবনা। আমি আইনের প্রতি সব সময় শ্রদ্ধাশীল। মত বিনিময়কালে এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলার মশ্বিমনগর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, তরিকুল ইসলাম, মাসুম বিল্লাহ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit