বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

একদিনেই ভারতের দুবার ব্যাটিং, বুমরাহর দেড়শ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : ইনিংসের শুরুটা দারুণ করেছিল ইংল্যান্ড। ১০ ওভারের মধ্যেই অর্ধশত রান করে ফেলে জ্যাক ক্রলি ও বেন ডাকেট জুটি। বাজবল স্টাইলে খেলে ২১ রান করে আউট হন ডাকেট। ক্রলিও ছিলেন মারকুটে ভঙ্গিতে। ৭৮ বলে ৭৬ রান করে অক্ষর প্যাটেলের বলে শ্রেয়াস আইয়ারের হাতে ধরা পড়েন তিনি।


বাকিদের মধ্যে টম হার্টলে ২১, শোয়েব বশির ৮ ও জেমস অ্যান্ডারস ৬ রান করেন। ৪৫ রানের বিনিময়ে ৬ উইকেট নেন বুমরাহ। এর মাধ্যমে টেস্টে ১৫২ উইকেট হলো তার, ম্যাচসংখ্যা ৩৪। ভারতীয় পেসারদের মধ্যে তিনিই দ্রুততম দেড়শর মালিক হলেন। কুলদীপ যাদব নেন ৩ উইকেট।
এদিকে ৩৩৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ভারত প্রথম ইনিংসে করে ৩৯৬ রান। আগের দিন ১৭৯ রানে অপরাজিত থাকা জয়সওয়াল তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। অ্যান্ডারসনের বলে ২০৯ রানে থামে তার ইনিংস। বাকিদের মধ্যে শুভমান গিল ৩৪, রজত পতিদার ৩২, শ্রেয়াস আইয়ার ২৭, অক্ষর ২৭ ও রবিচন্দ্রন অশ্বিন ২০ রান করেন। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন অ্যান্ডারসন, বশির ও রেহান।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit