শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

দলকে একাই টেনে ডাবল সেঞ্চুরি হাঁকালেন জয়সওয়াল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : অভিষেক টেস্টে করেছিলেন শতরান। এবার ডাবল সেঞ্চুরি করে ফেললেন ভারতীয় দলের টেস্ট ওপেনার যশস্বী জয়সওয়াল। বলতে ভারতীয় দলকে একাই এগিয়ে নিয়ে গেলেন তরুণ ওপেনার। তার ব্যাটে ভর করেই ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৯৬ রান তুলতে সক্ষম হলো ভারত।

বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৯৬ রান তুলে ভারত। যশস্বী জয়সওয়াল করেছেন ২৯০ বলে ২০৯ রান। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেছেন শুভমান গিল।

এর আগে ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও নজর কেড়েছিলেন যশস্বী। এখন তার ব্যাট ভারতীয় টেস্ট দলের ভরসা হয়ে উঠছে। লাল বলে রোহিত শর্মাদের বড় অস্ত্র এখন যশস্বী।

শুক্রবার ছক্কা মেরে শতরান করেছিলেন যশস্বী। শনিবার ডাবল সেঞ্চুরি করলেন চার মেরে। তার আগের বলটাতেই ছক্কা মেরেছিলেন। শতরান বা দ্বিশতরানের কাছে পৌঁছে অনেক ব্যাটারকেই দেখা যায় সাবধানী হতে। কিন্তু ২২ বছরের তরুণ এ ওপেনার বেশি অপেক্ষা করার পক্ষপাতী নন। বাউন্ডারি মেরেই মাইলফলক পার করেন যশস্বী।

গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় যশস্বীর। অভিষেক ম্যাচে শতরানের পর দ্বিতীয় ম্যাচে করেছিলেন অর্ধশতরান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরের দু’টি ম্যাচে রান না পেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৮০ রান করেন যশস্বী। সেই ম্যাচেও শতরান করতে পারতেন। কিন্তু জো রুটের বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়েছিলেন। দ্বিতীয় টেস্টে কিছু সুযোগ দিয়েছিলেন। কিন্তু ভাগ্য যশস্বীর সঙ্গে ছিল। দ্বিশতরান করেই থামলেন তিনি।

যশস্বী ছাড়া বাকি ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান শুভমান গিলের। তিনি ৩৪ রান করেন।

ইংলিশদের পক্ষে অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন নিলেন ৩ উইকেট। অভিষেক ম্যাচ খেলতে নামা শোয়েব বশিরও ৩ উইকেট নিয়েছেন। তরুণ রেহান আহমেদ নিয়েছেন ৩ উইকেট। একটি উইকেট নেন টম হার্টলি। 

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit