বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের রোনালদোর সিদ্ধান্ত সব দিক থেকেই ভুল ছিল: রুনি সরকারি তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত: ট্রাম্প এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল

মার্কিন সেনাদের ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা ইরাকি গোষ্ঠীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের প্রতিরোধ গোষ্ঠী কাতিব হিজবুল্লাহ সম্প্রতি ঘোষণা করেছিল তারা আর মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালাবে না। সেই ঘোষণায় খানিকটা স্বস্তি পেলেও আবার অস্বস্তিকর পরিস্থিতি হাজির হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য। এবার ইরাকের আরেক প্রতিরোধ গোষ্ঠী আল নুজাইবা জানিয়েছে, তারা গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েই যাবে।

গোষ্ঠীটির মহাপরিচালক শেখ আকরাম আল কাবি শুক্রবার এই ঘোষণা দিয়েছেন। সেই সাথে তারা ইরাক থেকে পুরোপুরিভাবে মার্কিন সেনাদের প্রত্যাহার করার দাবিও জানিয়েছে।

এক বিবৃতিতে আকরাম বলেছেন, এই সিদ্ধান্ত তার গোষ্ঠী এককভাবেই নিয়েছে। এর আগে ইরাকের অন্যতম সশস্ত্র গোষ্ঠী কাতিব হিজবুল্লাহ জানিয়েছিল, ইরাকের প্রধানমন্ত্রী ও সরকারের সাথে আলোচনার পর তারা মার্কিন বাহিনীর ওপর হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। কাতিব হিজবুল্লাহ ও আল নুজাইবা ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেরই অংশ। 

কাতিব হিজবুল্লাহর নেতৃত্বেই এই গোষ্ঠীগুলো এতোদিন গাজার সমর্থনে ইরাক ও সিরিয়ায় ঘাঁটি গেড়ে থাকা মার্কিন সেনাদের ওপর হামলা চালিয়ে আসছিল। 

নুজাইবা গোষ্ঠীর নেতা আল কাবি বলেছেন, তারা এককভাবেই মার্কিন বাহিনীর ওপর হামলা চালানোর সাহসী সিদ্ধান্ত নিয়েছে। তার মতে, আল নুজাইবা স্বাধীনতার চেতনা ধরেই লড়াই অব্যাহত রাখবে। 

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরাকি যোদ্ধাদের লক্ষ্য করে কয়েক দফা হুমকি দেয় জো বাইডেনের প্রশাসন। সেই হুমকির জবাবে আল নুজাইবা প্রধান বলেছেন, আমেরিকা হুমকি-ধামকি দিয়ে প্রতিরোধ যোদ্ধাদের দমিয়ে রাখতে চায়। তবে তাদের এই হুমকি কোনো কাজে আসবে না। তিনি জানিয়েছেন, আমেরিকাকে উপযুক্ত সময়ে যথাযথ জবাব দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit