বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন রাহুল গান্ধী ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু

দীঘিনালায় অবৈধ দুই ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায়  হাইকোর্টের নির্দেশনা অমান্য করায় দুই ইটভাটায় অভিযান পরিচালনা করে  দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।একইসঙ্গে বোয়ালখালী ইউপি এলাকায় পরিচালিত লাইসেন্স বিহীন একটি করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

বৃহস্পতিবার (১  ফেব্রুয়ারি) দুপুরের দিকে দীঘিনালা উপজেলার  এডিবি ইট ভাটা ও ফোর বিএম ইট ভাটায় অভিযান পরিচালনা করে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ আবুল হাসনাত খান।এসময়  এডিবি ইট ভাটাকে ১ লক্ষ ও ফোর বিএম ইটভাটাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময়  নাড়াইছড়ি বন বিভাগের  রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান, ,নাড়াইছড়ি রেঞ্জর ফরেস্টার মো. মোজাম্মেল হক মিয়া উপস্থিত ছিলেন। দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ আবুল হাসনাত খান বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ বাস্তবায়ন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও  জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ধারামতে এডিবি ইটভাটাকে  ১ লাখ টাকা ফোর বিএম ইট ভাটাকে ৫০হাজার  টাকা জরিমানা ও সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় ।

এছাড়াও বোয়ালখালী ইউপি এলাকায় পরিচালিত লাইসেন্স বিহীন একটি করাতকল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit