শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

শ্রমিক লীগের নেতার মামলায় কারাগারে যুবদল-ছাত্রদলের দুই নেতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের হামলার অভিযোগ তুলে শ্রমিক নেতার দায়ের করা মামলায় পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মামলার হাজিরা দিতে গেলে বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় আমলি আদালত-১ এর বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাতে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে যুবদল-ছাত্রদলের মশাল মিছিল থেকে শ্রমিক লীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে শ্রমিক লীগের আট নেতাকর্মী হাসপাতালে ভর্তি হয়। ওই দিন রাতে জাতীয় শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় যুবদল-ছাত্রদলসহ বিএনপির ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

আসামিপক্ষের আইনজীবী এম এ আব্দুল বারি রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে ছাত্রদল-যুবদলের তিন নেতাকর্মীর জামিন আবেদনের শুনানি ছিল। শুনানি শেষে পঞ্চগড় আমলি আদালত-১ এর বিচারক জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেকের জামিন মঞ্জুর করে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানের জামিন নামঞ্জুর করে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit