মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

শ্রমবাজার নিয়ে দুই রাষ্ট্রদূতের সাথে প্রবাসী প্রতিমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি’র সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী কাশেইফ আল এইচ মওদী এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে দু’দেশের ভ্রাতৃত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও শ্রমবাজারসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। বৈঠকের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত নবনিযুক্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপিকে অভিনন্দন জানিয়েছেন।বৈঠকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরিতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। এ সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতও বাংলাদেশের কর্মীদের বিভিন্ন দক্ষতার প্রশংসা করেন। বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, উপসচিব ইমরান আহমেদসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, এর আগে বেলা ১১ টায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত মি: স্লোবোন্দন উইজুনোভ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাতে নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত সেদেশের সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা করেন।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit