বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনির্বাচিত ক্র্যাব কমিটির সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৬১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে মন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় হয় এবং সংগঠনের নানা বিষয় তুলে ধরা হয়।  

মন্ত্রী বলেন, বাংলাদেশকে নিরাপদ বাসভূমি করতে আমরা যে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সফলতা অর্জন করেছি সাংবাদিকরাও তার অনন্য অংশীদার। বাংলাদেশের পাঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনগণের সরকার।

তিনি বলেন, জনগণের জান মালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে আইনশৃঙ্খলা বাহিনী। সঙ্গে সাংবাদিকরাও কাজ করে যাচ্ছে; বিশেষ করে ক্রাইম রিপোর্টাররা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ক্রাইম রিপোর্টাররা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অনেক ক্লু-লেস অপরাধের অনুসন্ধানী প্রতিবেদন পেশ করে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে। আমি সাংবাদিকতা পেশাকে সবসময় শ্রদ্ধার চোখে দেখি।

এ সময় অপরাধ দমনে সাংবাদিকরা উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে উল্লেখ করে মন্ত্রী ভবিষ্যতেও তা চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সৌজন্যে সাক্ষাতে ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান বাংলাদেশের আইনশৃঙ্খলা ও বাজার-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা রাখার বিষয়ে বক্তব্য দেন। সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ক্র্যাবের রেজিস্ট্রেশন পাওয়ার বিষয়ে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব জনাব আলমগীর হোসেন, সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু, ক্র্যাবের সহ-সভাপতি শাহীন আব্দুল বারী, অর্থ সম্পাদক হয়লাল রায় সাগর, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজি, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আলম, নির্বাহী সদস্য আলী আজম ও কালিমউল্ল্যাহ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit