শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে কি ভারতীয়বিদ্বেষের আগুন ছড়াচ্ছে? সুন্দর ত্বকের নেশায় সানবেড ব্যবহার, বয়স ৩০ হতেই ক্যান্সারে মৃত্যু! শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর ইরানের হয়ে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, জার্মানিতে দু’জনের কারাদণ্ড ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক করলেন সালমান খান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : ভক্ত-অনুরাগীদের সতর্ক করলেন বলিউড ভাইজান সালমান খান। অভিনেতার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি সতর্কবার্তা পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

এতে বলা হয়েছে, সালমান খানের নাম ভাঙিয়ে প্রতারণা করছে একটি চক্র। তাই এই সতর্কবার্তা।

সম্প্রতি সালমান খানের প্রযোজনা সংস্থা ‘সালমান খান ফিল্মস’-এর নাম করে কিছু অসাধু ব্যক্তি সাধারণ মানুষকে ঠকাচ্ছে। তাই সালমান খানের এই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) একটি পোস্টের মাধ্যমে সবাইকে এই প্রতারণার বিষয়ে সচেতন করা হয়।

প্রযোজনা সংস্থাটি তাদের এক্স (টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানিয়ে দেন যে, বর্তমানে তারা কোনো সিনেমার জন্য কলাকুশলী নিচ্ছেন না।

 অফিশিয়াল বিজ্ঞপ্তিতে লেখা হয়, এই পোস্টের মাধ্যমে জানানো হচ্ছে যে, সালমান খান বা সালমান খান ফিল্মসের পক্ষ থেকে বর্তমানে কোনো সিনেমার কাস্টিং করা হচ্ছে না। আমরা কোনো কাস্টিং এজেন্টকে দায়িত্ব দিইনি আমাদের কোনো আগামী চলচ্চিত্রের জন্য। এমন কিছুর জন্য আপনাদের কাছে মেইল বা মেসেজ গিয়ে থাকলে দয়া করে সেটাকে ইগনোর করুন। যারা সালমান খান বা সালমান খান ফিল্মসের নাম করে এসব করছেন, তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।

তবে এটাই প্রথমবার নয় যে সালমান খানের পক্ষ থেকে ভক্তদের সতর্ক করা হলো। এর আগে ২০২৩ সালের জুলাই মাসেও এমন একটি পোস্ট করা হয়েছিল। সেখানেও সালমান খানের ভক্তদের সচেতন করা হয় এই ভুয়া ফোনকলের বিষয়ে।

 

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৪/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit