শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

লালমনিরহাটে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যনসহ বিএনপির ৩ নেতাকে জেল হাজতে প্রেরন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা ও নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ৩নেতাকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুরে লালমনিরহাট জজ আদালতে জামিন নিতে আত্মসমর্পন করলে অতিরিক্ত দায়রা জজ মোঃ নজরুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর না করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

আটককৃতরা হলেন- জেলা ছাত্রদলের সভাপতি ও বড়বাড়ি ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা লিমন, পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার ও হারাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল ও আওয়ামীলীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে লালমনিরহাটের মহেন্দ্রনগরে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীরসহ অনেকে আহত হয়। পরে গুরুতর আহত জাহাঙ্গীর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনার ৩ দিন পর বিএনপির ৮১ জনের নাম উল্লেখসহ ও অজ্ঞাত পরিচয়ের আরো ৩শত থেকে ৪শতজনকে আসামী করে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা আনিনুল খান।

লালমনিরহাট জেলা জজ ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন বলেন, জাহাঙ্গীর হত্যা মামলায় এজাহারভুক্ত ৩ আসামী জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, একটি মিথ্যা হত্যা মামলায় বিএনপির ৩ নেতা দির্ঘদিন হাইকোর্টের জামিনে ছিলেন। আইনকে শ্রদ্ধা করে আজ তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করার নির্দেশ প্রদান করেন। এই রায়ের প্রতিবাদে লালমনিরহাট জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit