সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা সাভারে লাইভ চলাকালে পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাংবাদিক আহত উলিপুরে বিচারাধীন জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীলঙ্কার কাছে হারের পর আবারও সেই একই অজুহাত জ্যোতিদের মিরপুরে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ১,৩৪২

ইউজিসি ফেলোশিপ পেলেন লেখিকা ফায়াজুন্নেসা চৌধুরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্কনিউজঃ ইউজিসি পিএইচডি ফেলোশিপ প্রোগ্রামে (২০২২-২৩) চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ফায়াজুন্নেসা চৌধুরী। গত সোমবার (২২জানুয়ারি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ইউজিসি পিএইচডি ফেলোশিপ প্রোগ্রামের (২০২২-২৩) আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৫৫ জনকে মনোনীত করা হয়। সে তালিকায় ফায়াজুন্নেসা চৌধুরীর গবেষণা প্রস্তাবনাও স্থান পায়।

ফায়াজুন্নেসা চৌধুরী বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় কোটা হতে সিএসই বিভাগ থেকে নারী হিসেবে তিনিই প্রথম এই ফেলোশিপ অর্জন করেছেন। তিনি মূলত মেশিন লার্নিং ও ডেটা সায়েন্স প্র‍য়োগ করে কৃষি খামারিদের জন্য উন্নয়নমূলক একটি ভিন্নধর্মী বিষয় নিয়ে গবেষণা করছেন। যা ফলপ্রসূ হলে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের মানুষ উপকৃত হবে।

ফেলোশিপ প্রাপ্তির বিষয়ে কুইকনিউজ বিডি.কম এর নিয়মিত লেখিকা ও কলামিস্ট ফায়াজুন্নেসা চৌধুরী বলেন, বাংলাদেশে গবেষক ও গবেষণার হার বৃদ্ধিকরণে সর্বোচ্চ অনুপ্রেরণা ও সম্মান প্রদানের পরিকল্পিত দূরদর্শী দৃষ্টান্তের নাম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আমার মতো যাদেরকে পেছন থেকে টেনে সামনে নিয়ে আসার কেউ নাই তাদের জন্য এ ধরনের সুযোগ অনেক ইতিবাচক। যাদের প্রফেশনাল ক্যারিয়ার খুব মসৃণ নয় তাদের জীবনেও শত পরিশ্রম, ক্লান্তি, আর হতাশা ছাপিয়ে প্রশ্নবিদ্ধ অস্তিত্বের সদুত্তরগুলো একটু দেরি করে হলেও আসে।

তিনি বলেন, মহান সৃষ্টিকর্তার পরেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সম্মানিত সুপারভাইজার স্যার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির চেয়ারম্যান ও সিএসই ডিপার্টমেন্টের হেড, স্বনামধন্য গবেষক অধ্যাপক ড. সৈয়দ গালিব স্যারের কাছে। যার নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে একটি সম্পূর্ণ ভিন্ন বিষয়ের উপর আমি উচ্চতর গবেষণাটি করার সাহস পাচ্ছি ও গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। স্যার আমাকে ফেলোশিপের সার্কুলার টা দিয়েছিলেন গত বছরের শুরুতে। আমি আবেদন করেছিলাম অ্যাপ্লিকেশন জমাদানের শেষ দিনে। কল্পনাও করি নাই যে ফেলোশিপটি আমি পাবো।

তিনি আরও বলেন, ইউজিসির এই ফেলোশিপ অবশ্যই আমার গবেষণা কার্যক্রমে আরও গভীরভাবে মনোনিবেশ করতে উৎসাহিত করবে। এই ধরনের সহযোগিতা চলমান থাকলে গবেষণার প্রতি সর্বস্তরের শিক্ষক ও শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পাবে।

কিউএনবি/নাহিদা/৩০.০১.২০২৪/বিকাল ৩.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit