শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

ভোলাহাটে ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো চারা রোপণ উদ্বোধন

আলি হায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View

আলি হায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাট উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো ধান রোপণ উদ্বোধন করা হয়েছে।২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমে বোরো ধানের সমলয়ে চাষাবাদের ৫০ একর ব্লক প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম।দলদলী ইউনিয়নের ধরবানে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, ওসি সমর কুমার, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু, মনিটরিং ও ইভ্যালুয়েশন অফিসার মোঃ সাইদুর রহমান শাহ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। এ সময় তথ্য প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ে কম খরচে ধান উৎপাদন করা যায় বলে উপস্থিত কৃষকদের উদ্দেশ্য বক্তারা বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৪/দুুপুর ২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit