বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

মোসাদ ঘনিষ্ঠ চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সুপ্রিম কোর্ট আপিল খারিজ করে দেওয়ার পর সোমবার ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদ সংশ্লিষ্ট চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

অভিযুক্তদের বিরুদ্ধে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবৈধভাবে ইরানি ভূখণ্ডে প্রবেশ করে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য সরঞ্জাম উৎপাদনকারী ইসফাহানভিত্তিক একটি কারখানায় বোমা হামলা চালানোর অভিযোগ আনা হয়েছিল।

খবর অনুসারে, ২০২২ সালের গ্রীষ্মে ইসরায়েলের মোসাদের পক্ষ থেকে তাদের অভিযান চালানোর কথা ছিল। কিন্তু ইরানি গোয়েন্দারা তা প্রতিহত করে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইরান ও ইসরায়েল দীর্ঘদিনের শত্রু এবং বর্তমানে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছে।

ইসরায়েল ইরানকে তার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা সমর্থন করার জন্য অভিযুক্ত করেছে, অন্যদিকে ইরান বলেছে- ইসরায়েল বেশ কয়েকটি ইরানি কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যা করেছে। ইসরায়েল এ ধরনের কর্মকাণ্ডের কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করে না।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৪/দুুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit