শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

দুর্গাপুরে দপ্তর প্রধানদের সাথে এমপি‘র মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানদের সাথে নেত্রকোনা – ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ মোশতাক আহমেদ রুহী এক মতবিনিময় সভা করেছেন। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম, উপজেলা আ‘লীগ সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক আলহাজ¦ শফিকুল ইসলাম শফিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার সহ উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।

এমপি রুহী বলেন, দুর্গাপুর উপজেলার মানুষ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমি সাধারণ মানুষের সেবা দিতে এসেছি। দুর্গাপুরে কোনপ্রকার চাঁদাবাজী ও মাদকের সাথে যারা জড়িত আছে তাদের কোন ক্ষমা করা হবেনা। আসুন সবাই মিলে একসাথে কাজ করে এ আসনকে এগিয়ে নেই। জয়বাংলা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit