আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সারিয়ার জেলার সান্তা মারিয়া গির্জায় এক সশস্ত্র হামলায় ১ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য জানা যায়নি। তবে গির্জার বাইরে পুলিশ এবং একটি অ্যাম্বুলেন্স দেখা গেছে।
রোববার(২৮ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সোশ্যাল মিডিয়ায় বলেছেন, রোববার একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন ইস্তাম্বুলে একটি ইতালীয় গির্জায় দুই ব্যক্তি সশস্ত্র হামলা চালায়। এতে একজন নিহত হন। হামলাকারীদের এখনও শনাক্ত করা হয়নি বলে জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ইসলামিক স্টেটের জিহাদিদের সাথে তুর্কি নিরাপত্তা বাহিনীর কথিত যোগসূত্রের অভিযোগে ৩২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছিল। এরা গির্জা ও উপাসনালয়, সেই সাথে ইরাকি দূতাবাসে হামলার পরিকল্পনা করছিল
কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২০