শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

পিক-আপের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৪৭ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়ায় আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে শনিবার রাতে মিনি পিক-আপের ধাক্কায় স্কুল শিক্ষক আবদুল গনি (৫৮) নিহত হয়েছেন। নিহত আবদুল গনি নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুল শিক্ষক আবদুল গনি শনিবার রাত ৮টার দিকে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক পাড় হওয়ার সময় স্থানীয় মেছুয়া বাজার থেকে ময়মনসিংহগামী একটি মিনি পিক-আপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম (পিপিএম) জানান, পিক-আপ ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। মৃতের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit