মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

পাটগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি 
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাটট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)র গুলিতে টুকলু মিয়া (২৯) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার( ২৮ জানুয়ারী) ভোররাতে ওই উপজেলার দহগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত টুকলু মিয়া দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার আফজাল হোসেনের পুত্র বলে জানা গেছে।তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।স্থানীয়রা জানান, ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু পারাপারের চেষ্টা করেন টুকলুসহ একদল চোরাচালানকারী। এ সময় টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-র একটি দল তাদের লক্ষ্য করে গুলি ছুরলে ঘটনাস্থলেই টুকলু নিহত হয়। পরে বিএসএফ তার লাশ ভারতে নিয়ে যায় বলে এমন দাবী করেন স্থানীয়রা। তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-র সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, তিনি বিষয়টি লোকমুখে শুনেছেন। বর্তমানে ঘটনাস্থলেই আছেন বলে তিনি জানান। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, এখন পর্যন্ত তিনি এ বিষয়ে কিছুই জানেন না। খোঁজ-খবর নিয়ে বলতে পারবেন। 

কিউএনবি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৪/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit