শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল

সম্পর্কে জড়িয়েছেন জিজি হাদিদ ও ব্র্যাডলি কুপার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪২ Time View

বিনোদন ডেস্ক : প্রেমের গুঞ্জনের মধ্যেই এবার লন্ডনের রাস্তায় হাত ধরে ঘুরলেন আমেরিকান সুপার মডেল জিজি হাদিদ ও হলিউড তারকা ব্র্যাডলি কুপার। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।

সম্প্রতি তাদের দু’জনকে একসঙ্গে ডিনার করতে দেখা গেলে মিডিয়ায় তাদের নিয়ে গুঞ্জন চাউর হয়। এবার লন্ডনের রাস্তায় হাত ধরে দু’জন একসঙ্গে হাঁটলেন।

এর আগে, এই জুটিকে গত বছরের অক্টোবরে প্রথম একসঙ্গে দেখা গেছে। এরপর একাধিকবার একসঙ্গে ক্যামেরায় ধরা পড়েছেন তারা। 

পেজ সিক্সের প্রতিবেদন অনুসারে, হাদিদ ও কুপার উভয়ের পাশাপাশি তাদের পরিবারের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। ইতিমধ্যে কুপারের মা গ্লোরিয়া ক্যাম্পানোর সঙ্গে একাধিকবার দেখা করেছেন হাদিদ।

এর আগে, এই জুটির এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ‘ইউএস উইকলি’ তাদের প্রতিবেদনে জানায়, হাদিদ অভিনেতা কুপারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে খুশি।

জিজি কুপারের প্রশংসা করে জানিয়েছেন যে কুপার তার ডেট করা অন্যান্য পুরুষের থেকে আলাদা। তিনি সত্যিই পরিপক্ব এবং জিজির সঙ্গে সর্বোচ্চ সম্মানজনক আচরণ করেন।

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit