বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

অবশেষে তুরস্ককে এফ-১৬ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  দীর্ঘ আলোচনার পর অবশেষে তুরস্কের কাছ এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ২৩ বিলিয়ন ডলারের চুক্তির অনুমোদন করেছে ওয়াশিংটন। এর আগে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য সুইডেনকে অনুমোদন দেয় তুরস্ক।

আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, তুরস্কের সঙ্গে এই চুক্তির ব্যাপারে কংগ্রেসকে জানিয়েছে বাইডেন প্রশাসন। একই সঙ্গে গ্রিসের কাছে ৪০টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, চুক্তির অধীনে তুরস্ক ৪০টি নতুন এফ-১৬ পাবে ও দেশটির বহরে থাকা ৭৯টি যুদ্ধবিমান আপগ্রেড করবে।

একজন মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেওয়া হলেও এখনো লেনদেনের ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়নি। ন্যাটোতে সুইডেনের চূড়ান্ত অনুমোদনের তথ্য ওয়াশিংটনে পৌঁছালেই তা শুরু হবে।

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৪/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit