শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০

মিষ্টি খাওয়া নিয়ে ঝগড়া, বাবার লাঠিতে প্রাণ গেল ছেলের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : বগুড়ার শিবগঞ্জে মিষ্টি খাওয়া নিয়ে পারিবারিক কলহে বাবা সোহরাব হোসেনের লাঠির আঘাতে ছেলে ফারাজ আলী মণ্ডলের (২৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বুধবার দুপুরে উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকালে শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ জানান, মরদেহ বাড়িতে আনা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত ফারাজ আলীর সঙ্গে তার বাবা সোহরাব হোসেন ও মা রোজিনা বেগমের সম্পর্ক ভালো ছিল না। গত বুধবার দুপুরে ছোট ভাই উজ্জ্বল বড় ভাই ফারাজ হোসেনের ঘরে রাখা মিষ্টি খেয়ে ফেলে। এতে ফারাজ রাগ করে ছোট ভাইকে মারপিট করতে উদ্যত হন। এ সময় মা রোজিনা বেগম ছুটে এলে ফারাজ তার ওপর চড়াও ও বাগবিতণ্ডায় লিপ্ত হন।

বাবা সোহরাব হোসেন বাড়ি ফিরে বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হন। একপর্যায়ে তিনি কাঠের বাটাম দিয়ে বড় ছেলে কৃষক ফারাজ আলী মণ্ডলের মাথায় আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ফারাজ আলী মণ্ডল মারা যান।

শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ জানান, ঢাকা থেকে লাশ আনার পর উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর বাবা সোহরাব হোসেন পালিয়ে যান। বৃহস্পতিবার বিকালে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit