শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০

৩ বছরের মধ্যে ভোলার গ্যাস মূল ভূ-খণ্ডে নেওয়া হবে: প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, অভ্যন্তরীণ সব উৎস থেকে দেশীয় তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম আরো জোরদার করা হবে। ইতিমধ্যে পেট্রোবাংলা ৪৬টি কূপ খনন, পুন:খনন এর কার্যক্রম শুরু করেছে। যা থেকে ৬১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। ২০২৩ সালে এই কার্যক্রমের আওতায় এরই মধ্যে ১১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে এবং এই কার্যক্রম চলছে। 

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিনে শাহবাজপুর গ্যাসক্ষেত্র পরিদর্শন করে এসব কথা বলেন। তিনি বলেন, পাইপলাইন দিয়ে ৩ বছরের মধ্যে ভোলার গ্যাস মূল ভূ-খণ্ডে নেওয়া হবে। ভোলাদ্বীপ একটি গ্যাস সমৃদ্ধ অঞ্চল। এখানে আরও ৯টি অনুসন্ধান কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। ভোলার নদী এলাকায় দ্বিমাত্রিক ভূকম্পণ জরিপ করা হবে।  

তিনি অগ্রাধিকারভিত্তিতে শিল্প গ্যাস সংযোগ দিয়ে ভোলায় কর্মসংস্থান সৃষ্টির গুরুত্বারোপ করেন। বর্তমানে ভোলা থেকে সিএনজি করে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দেশের মূল ভূ-খণ্ডের শিল্প প্রতিষ্ঠানের জন্য নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে তা ২৫ মিলিয়ন ঘনফুটে উন্নীত করা হবে বলে জানান তিনি। 

দ্বীপ জেলা ভোলা সফরকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নূরুল আলম। 

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit