শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ফেরি রজনীগন্ধা উদ্ধার, খোঁজ মেলেনি দুটি ট্রাকের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা আটদিন পর উদ্ধার করা হয়েছে। তবে এখনও খোঁজ মেলেনি দুটি ট্রাকের।

বুধবার রাত এগারোটার দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের মাধ্যমে ফেরিটিকে নদীর কিনারায় আনা হয়। বর্তমানে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে ফেরিটিকে রাখা হয়েছে। 

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ এই তথ্য নিশ্চিত করেন।

গেল ১৭ জানুয়ারি পাটুরিয়া ঘাটের কাছে নয়টি ট্রাক নিয়ে ডুবে যায় ফেরি রজনীগন্ধা। এরপর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়, রুস্তম, হামজা ও ঝিনাই-১ দিয়ে ট্রাক এবং ফেরি উদ্ধারে কাজ শুরু হয়। 

দুর্ঘটনার পর গত শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে এসে ফেরি উদ্ধারের কাজে নামে প্রত্যয়। টানা ৫ দিনের চেষ্টায় গেল রাতে ফেরিটিকে উদ্ধার করা হয়।

৮ দিন ধরে চলা অভিযানে উদ্ধার করা হয় সাতটি ট্রাক। তবে এখনও খোঁজ মেলেনি অন্য দুটি ট্রাকের। 

এ দুর্ঘটনায় ফেরির সহকারী মাস্টার হুমায়ুন কবির নিহত হন। ফেরি ডুবির ৬ দিন পর দুর্ঘটনাস্থল থেকে ১৩ কিমি ভাটিতে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এদিকে, ফেরি ডোবার কারণ অনুসন্ধানে তদন্ত করছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ-এর দুটি কমিটি।

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit