সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

জাতিসংঘে কর্মরত মার্কিন-ব্রিটিশদের ইয়েমেন ছাড়ার নির্দেশ হুথিদের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মিশনে কর্মরত মার্কিন ও ব্রিটিশ কর্মীদের ইয়েমেন ছাড়ার নির্দেশ দিয়েছে হুথি বিদ্রোহীরা। মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের দেশটি ছাড়ার জন্য এক মাস সময় দেওয়া হয়েছে। গত ২০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চিঠি ছবি পোস্ট করেছিল হুথি গোষ্ঠী। সম্প্রতি ভাইরাল হয়েছে চিঠিটি। সেখানে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আগামী এক মাসের মধ্যে ইয়েমেনে জাতিসংঘের মিশনে কর্মরত মার্কিন ও ব্রিটিশ কর্মীদের ইয়েমেন ত্যাগের নির্দেশ দেওয়া হচ্ছে। এজন্য তাদেরকে এক মাসের সময় দেওয়া হলো। এই সময়সীমা পেরোনোর আগেই তাদের ইয়েমেন ত্যাগ করতে হবে।’

ইয়েমেনে জাতিসংঘ মিশনের সমন্বয়ক বার্তাসংস্থা এএফপিকে এ প্রসঙ্গে বলেন, ‘আমরা সেই চিঠিটি দেখেছি। এখনই কোনো চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপাতত জাতিসংঘ এবং তার অংশীদাররা এ ইস্যুতে (হুথিদের) পরবর্তী পদক্ষেপ দেখার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।’

ইয়েমেন বর্তমানে দুই শাসকগোষ্ঠী সক্রিয় রয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতার ওপর ভর করে দেশটির দক্ষিণাঞ্চল এখনও মনসুর হাদির নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণে আছে, অন্যদিকে উত্তরাঞ্চল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের অর্ধেকেরও বেশি মানুষ খাদ্য ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের গুরুতর সংকটে ভুগছেন। যুদ্ধ বাঁধার পর থেকে ইয়েমেনে মানবিক সহায়তা তৎপরতা পরিচালনা করছে জাতিসংঘ।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৪,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit