রবিবার, ১৭ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

আদিতমারীতে ট্রলির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধা নিহত

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে ট্রলির ধাক্কায় অজ্ঞাত(৭০) এক বৃদ্ধা নিহত হয়েছেন।বুধবার(২৪ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার সাপ্টিবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় জানান, মহাসড়ক পরাপার হতে গিয়ে বালু পরিবহনের একটি ট্রলি ধাক্কা দিলে গুরুতর আহত হন অজ্ঞাত বৃদ্ধা। এ সময় তার নাক, মুখ ও কান দিয়ে রক্ত বাহির হতে থাকে। পরে স্থানীয় কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। স্থানীয়দের ধারনা ওই নারী ভবঘুরে বা মানসিক প্রতিবন্ধী হতে পারে।

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মাহমুদুল হাসান বলেন, অধিক রক্তক্ষণে হাসপাতালে পৌছানোর আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তবে ওই বৃদ্ধার কোন নাম পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit