বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণে প্রতিপক্ষের বাঁধা ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১২১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির ৪৪নং শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণে প্রতিপক্ষের বাঁধা। অবশেষে স্থানীয় জনগন ও প্রশাসনের হস্তক্ষেপে বাউন্ডারি ওয়ালের কাজ দ্রুত গতিতে শুরু হয়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির আজিজার রহমান স্কুলের শুরুতেই বিদ্যালয়ের নামে খতিয়ান নং- ১৪৪৪, দাগ নং- ১২৯৪ এর ১ একর জমি বিদ্যালয়ের নামে দান করেন। অপরদিকে তার ওয়ারিশগণ খন্দকার রিয়াসত মাস্টার গংরা উক্ত বিদ্যালয়ের জায়গা গত কয়েক বছর আগে দখল করে ঘর নির্মাণ করে। ফুলবাড়ী উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে উক্ত বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য টেন্ডার আহ্ববান করেন। টেন্ডার কাজটি ঠিকাদার পাওয়ার পর বাউন্ডারি ওয়াল নির্মাণে কাজ শুরু করেন। গতকাল বুধবার খন্দকার মোঃ রিয়াসত মাস্টার গংরা সরকারি কাজে বাঁধা প্রদান করেন। কিন্তু স্থানীয় লোকজনের চাপের মুখে ও প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় কাজ শুরু হয়।

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আল কামাহ্ তামাল জানান, সরকারি কাজ কেউ বাঁধা দিতে পারেনা। তাদের কোন কাগজ পত্র থাকলে তারা আইনগত ব্যবস্থা নিবে। এ ব্যাপারে উক্ত বিদ্যালয়ের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম জানান, বিদ্যালয়ের প্রতিষ্ঠা থেকে বিদ্যালয়টি সৌন্দর্য বর্ধন করনে স্থানীয় এলাকাবাসী সার্বিক সহযোগীতা করছে। যারা বিদ্যালয়ের জায়গা পাবে বলে দাবী করছে তা অযৌক্তিক। যেহেতু মোঃ আজিজার রহমান স্কুলের প্রতিষ্ঠার শুরুতেই বিদ্যালয়ের নামে জায়গা দান করেছে এবং এখানে বিদ্যালয় স্থাপিত হয়েছে। সরকারি কাজে কেউ বাঁধা দিতে পারে না।

ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ কাওছার জাহান জানান, আমি বিদ্যালয়ে একজন দায়িত্বশীল ব্যক্তি সে ক্ষেত্রে আমার বিদ্যালয়ের সরকারি কাজে কোউ বাঁধা দিতে পারে না। কারও কোন অভিযোগ থাকলে তিনি প্রশাসনকে জানাতে পারেন। এলাকার ৯০ভাগ মানুষ এই বিদ্যালয়টির প্রতি সমর্থন দিয়ে বিদ্যালয়টির আরও উন্নয়ন কামনা করছে। গুটি কয়েক লোক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন কাজকর্মে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit