শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

নেত্রকোণায় গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৭৪ Time View

তোবারক হোসেন খোকন নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলা শহরের সাতপাই বিএডিসি সড়ক এলাকায় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নেত্রকোণা মডেল থানার পুলিশ।

নেত্রকোণা জেলা পুলিশের মিডিয়ার মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফুর রহমান জানান, নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ মহোদয়ের দিক নির্দেশনায়, নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম)-এর সার্বিক তত্ত্বাবধানে নেত্রকোণা মডেল থানার এস.আই খন্দকার আল মামুন সঙ্গীয় অফিসারসহ সোমবার (২২ জানুয়ারী) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে অদ্য জেলা শহরের উত্তর সাতপাই বিএডিসি সড়ক এলাকায় জনৈক শাকিল মিয়ার (২৫) দোকানের বাম পাশে বিএডিসি প্রধান গেটের সামনে পাকা রাস্তার উপর চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চেকপোস্ট করাকালীন সময় জেলা শহরের সাতপাই রেলওয়ে কলোনি এলাকার বাসিন্দা হাশেমের ছেলে গাঁজা কারবারি নাজিম উদ্দীন (৩৩) বাজারের ব্যাগ হাতে নিয়া সন্দেহজনক অবস্থায় দ্রুত গতিতে যাইতে দেখে গভীর সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসারের সহায়তায় তাহাকে ধৃত করে তাৎক্ষণিক উপস্থিত লোকজনের সামনে আসামি নাজিম উদ্দিনের বাম হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে আকাশি কালারের পলিথিন কাগজের ভিতর খাকি কষ্টেপ দ্বারা মোড়ানো ২কেজি ৩০০গ্রাম গাঁজা জব্দ করা হয়। তিনি আরও জানান, এবিষয়ে নেত্রকোণা মডেল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয় ও গতকাল মঙ্গলবার সকালে নেত্রকোণা জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit